Wednesday, June 10, 2026

অযোধ্যায় রাম মন্দির গড়ার জন্য সোনার ইট দিতে চান বাবরের বংশধর!

Date:

Share post:

তিনি অযোধ্যায় রাম মন্দির গড়ার পক্ষে। শুধু তাই নয়, মন্দির তৈরির জন্য দিতে চান সোনার ইটও। এমনটাই জানালেন, মুঘল সম্রাট বাবরের বংশধর বলে নিজেকে পরিচয় দেওয়া শাহজাদা হাবিবুদ্দিন টুসি।

টুসির দাবি, তিনি শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ্‌ জাফরের উত্তরসূরি। টুসি বলেছেন, বংশধর হিসেবে ওই বিতর্কিত জমি তাঁরই প্রাপ্য। সুপ্রিম কোর্ট যদি তাঁকে জমিটি দিয়ে দেয় তাহলে তিনি পুরো জমিটাই রাম মন্দির গড়ার জন্য দান করবেন। কারণ, তিনি হিন্দুদের মানসিকতাকে শ্রদ্ধা করেন এবং তাদের মতোই তিনিও বিশ্বাস করেন ওই জমিতে 1529 সালে বাবরি মসজিদ গড়ে ওঠার আগে রাম মন্দিরই ছিল।

এখানেই শেষ নয়। জানা গিয়েছে সুপ্রিম কোর্টে জমির মালিকানার আবেদন করে পিটিশনও দাখিল করেছেন 50 বছরের শাহজাদা টুসি। তবে সেই আবেদনের এখনও শুনানি হয়নি।

Related articles

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...

বিকেলেই আঁধার নামল মহানগরে! তুমুল ঝড়-বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরমের পর অবশেষে বুধবার বিকেলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। এদিন...

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...