Friday, March 13, 2026

পুজো কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পুজো ও মহরম সুষ্ঠুভাবে করতে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকেল সাড়ে চারটেয় ওই বৈঠক হবে। সেই বৈঠকে কলকাতা ও তার আশপাশের বড় পুজো কমিটিগুলিকে ডাকা হয়েছে। বৈঠকে থাকবেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা-সহ রাজ্য পুলিশের কর্তাব্যক্তিরা। এছাড়াও থাকবেন সিইএসি, বিদ্যুৎ বণ্টন কোম্পানি, বন্দর, কলকাতা পুরসভা, দমকলের কর্তারাও।

আরও পড়ুন-তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস: ছাত্রাবেগে ভাসছে মেয়ো রোড

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে পুজোর আয়োজন নিয়ে সব পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন। সকলের মতামত নেন। পুজোর আয়োজন ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়। তাঁর আবেদনে বড় পুজো কমিটিগুলি ছোট পুজোগুলিকে আর্থিকভাবে সাহায্য করে।

পুলিশ, পুরসভা, দমকল, পুজোকমিটির মধ্যে সমন্বয় রেখে পুজোর আয়োজন করার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেও প্রতিবছর মহালয়ার আগের দিন থেকে উত্তর থেকে দক্ষিণ—পুজো মণ্ডপ ঘুরে বেড়ান। এটা তাঁর জনসংযোগের হাতিয়ার। কমপক্ষে 100 পুজোমণ্ডপে যান মমতা। পুজোর সময় যাতে নির্বিঘ্নে কাটে, তার জন্য পুলিশকে সবরকম ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন-দলে নবাগতদের সতর্ক করলো রাজ্য বিজেপি

এখন তৃতীয়া-চতুর্থী থেকে পুজোর ভিড় শুরু হয়ে যায়, তা সামাল দিতে পুলিশকে আগে থেকে পরিকল্পনা করতেও তাঁর পরামর্শ রয়েছে। সেই সঙ্গে বছর দু’য়েক ধরে তিনি চালু করেছেন পুজো কার্নিভাল। রেড রোডে সেই কার্নিভাল হয়। সেই সঙ্গে রয়েছে মহরম। সেই সব বিষয় নিয়েই শুক্রবারের বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

spot_img

Related articles

কেন্দ্রের ভুল নীতিতেই ৪ সঙ্কটে দেশ! তুলোধনা তৃণমূলের, মোদির সভার মঞ্চ-সজ্জা নিয়ে কটাক্ষ

মোদি সরকারের ভুল নীতির ফলে দেশজুড়ে গ্যাস সঙ্কটের তীব্রতা বাড়ছে। ৪ সঙ্কটে পড়েছেন সাধারণ মানুষ। শুক্রবার, তৃণমূল (TMC)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব হলিউডে! অস্কার অনুষ্ঠানে বিশেষ নিরাপত্তা 

যেকোনও মুহূর্তে ড্রোন হামলা (Drone attack alert) হতে পারে, তাই আসন্ন ৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (The 98th Academy...

পড়ুয়াদের স্বাস্থ্য ভালো রাখতে টাকি হাউজে আয়োজিত ‘স্পাইন অ্যাওয়ার্নেস ক্যাম্প ২০২৬’

বর্তমান সময়ে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা বাড়ছে। শরীরের গঠনভঙ্গি সঠিক না হওয়ার কারণে একাধিক রোগ বাসা...

গ্যাস সংকটের আঁচ ময়দানে, বন্ধের মুখে একাধিক ক্লাব ক্যান্টিন! 

জ্বালানি সংকটে বিধ্বস্ত দেশ। রাজ্যে সরাসরি প্রভাব পড়েছে। হোটেল-রেস্তোরাঁ -হাসপাতাল- মন্দিরের পর এবার গ্যাস সংকটের আঁচ ময়দানে। এলপিজি...