Friday, June 26, 2026

এখন ভারি বৃষ্টির অপেক্ষায় আমাজন

Date:

Share post:

নাগাড়ে চলা ভারি থেকে অতি ভারি বৃষ্টিই এখন রক্ষা করতে পারে ব্রাজিলের আমাজনকে। গত কয়েকদিনের বিধ্বংসী দাবানল যেভাবে জ্বলেপুড়ে খাক করে দিচ্ছে পৃথিবীর ফুসফুসকে, তা থেকে রেহাই দিতে পারে একমাত্র প্রকৃতিই। এমনটাই মত বিশেষজ্ঞদের। দাবানলের ভয়াবহতা বুঝতে না পেরে প্রথমদিকে সক্রিয়তা না দেখানোয় বিশ্বজোড়া সমালোচনার মুখে পড়েছে ব্রাজিল। জি-7 দেশগুলি দাবানল মোকাবিলায় আর্থিক সাহায্যের প্রস্তাব দিয়েছে। আর্থিক সহায়তা প্রত্যাখ্যান করে ব্রাজিল প্রেসিডেন্ট এখন বলছেন, আমাজন বাঁচাতে সর্বোচ্চ পর্যায়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনীর বিমান থেকে লাগাতার জল ঢালা হচ্ছে। যদিও প্রযুক্তি ব্যবহার করেও এখনও পুরোপুরি বাগ মানেনি আমাজনের আগুন। বলিভিয়ার দিকে আগুনের তীব্রতা আশঙ্কা ছড়াচ্ছে।

এই পরিস্থিতি থেকে বাঁচতে ভারি বৃষ্টিই এখন ভরসা। আমাজন অঞ্চলে 15 সেপ্টেম্বরের পরেই ভারি বৃষ্টিপাত হয়। তবে এবছর বৃষ্টি সময়মত হবে কিনা তাও চিন্তার বিষয়। কারণ একটানা প্রবল বৃষ্টি হলেই পুরোপুরি নিভবে আমাজনের আগুন।

আরও পড়ুন – আমাজনের পর এবার দাবানল উদ্বেগ বাড়াচ্ছে আফ্রিকার অরণ্যেও

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...