Wednesday, June 10, 2026

প্রাথমিক শিক্ষকদের নিয়োগ নিয়ে ভাবনা শুরু রাজ্যের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশের পর এক বছরের পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক পদপ্রার্থীদের নিয়োগের পদ্ধতি নিয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য বলেন, আদালত বলেছে, 2006 সালে যাঁরা এক বছরের প্রশিক্ষণ নিয়ে পরীক্ষায় বসেছিলেন, তাঁদের প্রাপ্য 22 নম্বর দিতে হবে। তবে, এটা নিয়ে যাঁরা 2010 সালে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন, শুধুমাত্র তাঁরাই এই সুযোগ পাবেন।

আরও পড়ুন-গণপিটুনি রুখতে কড়া ব্যবস্থা রাজ্যের, আসছে নয়া বিল

এমন প্রার্থীর সংখ্যা গোটা রাজ্যে হাজার খানেক। এটা বাম আমলের ঘটনা। কিন্তু এই সরকারের ঘাড়ে সেই দায় চেপেছে। কীভাবে এঁদের নিয়োগ করা হবে, তার পদ্ধতি রাজ্য সরকার খতিয়ে দেখছে। তবে, নতুন শূন্যপদ থেকে এঁদের চাকরি দিতে আদালত নির্দেশ দেয়নি।

প্রসঙ্গত, প্রাথমিকে শিক্ষক নিয়োগ করার ব্যাপারে উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই পর্ষদকে মৌখিক নির্দেশ দিয়েছিলেন বলে খবর। এই আদেশের পর সেই প্রক্রিয়া যে কিছুটা জটিল হয়ে গেল, তা বলাই যায়।

আরও পড়ুন- এবার মাটির মুখোমুখি ‘দিদিকে বলো’র প্রচার

Related articles

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...

বিকেলেই আঁধার নামল মহানগরে! তুমুল ঝড়-বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরমের পর অবশেষে বুধবার বিকেলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। এদিন...

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...