Sunday, June 28, 2026

Breaking: বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন শোভন?

Date:

Share post:

শোভন চট্টোপাধ্যায় কি সখীসহ বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন? জল্পনা বাড়ছে। শোভন চাইছেন তাঁর মতই গুরুত্ব ও সম্মান পান সখী বৈশাখী। কিন্তু বিজেপির কাছে দুজনের রাজনৈতিক গুরুত্ব সমান নয়। শোভন চান তিনি যেখানেই যাবেন বৈশাখীও চলুন। বিজেপিতে এটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় শোভন-বৈশাখীর ঘনিষ্ঠমহলের বক্তব্য, এসব হজম করেই যদি থাকতে হয়, তাহলে তো ভালো ছিল পুরনো দলই। বিজেপির রাজ্য নেতাদের একটি অংশ শোভন-বৈশাখীকে জায়গা দিতে চাইছে না বলে খবর। বিশেষত বৈশাখীকে শোভনের সঙ্গে সবসময় দেখে চটেছেন বিজেপির বহু নেতানেত্রী। এই অবস্থায় তাঁদের বিজেপি করা কঠিন। ফলে বিকল্প ভাবনাচিন্তা চলছে বলে খবর।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...