Tuesday, April 7, 2026

দেবশ্রী ইস্যুতে দিলীপের দাবি নস্যাৎ করলেন মহুয়া

Date:

Share post:

“দেবশ্রী রায়ের সঙ্গে আমাকে দেখা করতে অনুরোধ করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।” এমন দাবি করে তৃণমূলকে চরম বিপাকে ফেলেছেন দিলীপ ঘোষ। কিন্তু দিলীপের এই দাবি অস্বীকার করলেন মহুয়া। তাঁর বক্তব্য, এনিয়ে দিলীপের সঙ্গে কোনও কথা হয়নি।

মহুয়া মৈত্র আরও জানিয়েছেন”সংসদের সেন্ট্রাল হলে দিলীপ ঘোষের সঙ্গে দেখা হয়েছে। ওনার সঙ্গে দেবশ্রী নিয়ে কথা হয়নি বা আলাদা করে দেখাও হয়নি। যেদিন বিধানসভায় এলেন আমায় বললেন, করিমপুর যাচ্ছি। আমি বললাম ইয়ার্কি মেরে বলেছি, আমার জন্য এক্সট্রা ঝামেলা তৈরি করবেন না। এর থেকে বেশি কিছু বলার নেই। অযথা বিতর্কে থাকার ব্যাপার নেই।”

মহুয়া-দিলীপ যোগ নিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য, আমি এর ভেরিফিকেশ করিনি। মহুয়া মৈত্র দলের সাংসদ। দল খবর নেবে। আমার কাছে কোনও খবর নেই।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...