Friday, April 3, 2026

বউবাজারে পুনর্বাসনের লিখিত আশ্বাসের দাবিতে অবরোধ

Date:

Share post:

উপযুক্ত কাগজ ও KMRCLএর কাছ থেকে লিখিত আশ্বাস না পেলে বাড়ি ছাড়তে রাজি নন। দরকার হলে বাড়ি চাপা পড়ে মরতেও রাজি। এই দাবিতেই বৃহস্পতিবার সকালে হিদারাম ব্যানার্জি লেন ও গৌর দে লেনের সংযোগ স্থলে পথ অবরোধ করেন স্থানীয়রা। মৌখিক কোনও প্রতিশ্রুতি নয়, লিখিত আশ্বাস দিতে হবে এই দাবিতেই তাঁরা বি বি গাঙ্গুলি স্ট্রিটও অবরোধ করেন।
মেট্রোর সুড়ঙ্গে জল ঢুকে ধসে গিয়েছে মাটি। আর সেটাই ডেকে এনেছে বিপর্যয়। সমস্যার সমাধানে তৎপর মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু কীভাবে কবে সবকিছু ঠিক হবে? বউবাজারের দুর্গা পিতুরি লেনে, স্যাকরাপাড়া লেনে শুধুই আতঙ্কের ছাপ। চারিদিকে তাসের ঘরের মতো একটার পর একটা বাড়ি। কোনওটা ভেঙে পড়েছে। কোনওটা হয়তো ভেঙে পড়বে পড়বে করছে। টানেল বোরিং মেশিন নয়, যেন এলাকা দিয়ে বয়ে গিয়েছে সুনামি। বউবাজারের নিচে টানেল বোরিং মেশিন ঢোকানোর আগেই এলাকার বেশ কিছু দুর্বল বাড়ি চিহ্নিত করে সেগুলিতে লোহার খাঁচার সাপোর্ট দিয়েছিল কেএমআরসিএল। কিন্তু সমস্যা হল, যে সাপোর্ট মাটির ওপর দেওয়া হয়েছে সেই মাটিই বসে গিয়েছে। তাই আলগা হয়ে গিয়েছে সাপোর্ট। ফলে একের পর এক বাড়িতে প্রথমে ফাটল ও তারপর সেই বাড়ি ভেঙে পড়ছে।

আরও পড়ুন-জামিনের আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট, চিদাম্বরমের ইডি গ্রেফতারির সম্ভাবনা বাড়লো

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...