Saturday, April 4, 2026

দলবদলুদের আপন করার নির্দেশ কৈলাশের

Date:

Share post:

মণিরুল দিয়ে শুরু আর শোভন-বৈশাখী-দেবশ্রীতে এসে চরম পরিণতি। দল ভাঙানোর খেলায় দলের মধ্যেই যে অশান্তি তৈরি হয়েছে তা বিলক্ষণ বুঝেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। তাই শনিবার আইসিসিআর-এ দলের গোপন বৈঠকে তিনি দলের অন্য নেতাদের বললেন, যারা অন্য দল থেকে আসবে, তাদের আপন করে নিতে হবে। দল তো এমনি বড় হবে না। অন্য দল থেকে থেকে লোক আসবে। মঙ্গলগ্রহ থেকে তো আসবে না। এ প্রসঙ্গে কৈলাশ বলেন, মুকুলদার সঙ্গে তো অর্জুন সিংয়ের আদায় কাঁচকলায় সম্পর্ক ছিল। আমি অর্জুনকে দলে নেওয়ার সময় বলেছিলাম, দাদা, আপনার কোনও অসুবিধা নেই তো! উনি বলেছিলেন, না নেই। কই দাদার সঙ্গে তো অর্জুনের কোনও খারাপ সম্পর্ক নেই! আসলে কৈলাশ দিল্লির নেতাদের নির্দেশে স্পষ্ট বার্তা দিলেন দলকে, শোভন-পর্বে দলের মুখ পুড়েছে। তাঁকে যারা চাইছেন না, তাঁদেরকে বার্তা। আবার শোভন-বৈশাখী যেমন দেবশ্রীর দলে যোগদানে বাধ সাধছেন, তাঁদেরও ঘুরিয়ে বার্তা দেওয়া হল দলের তরফে। কিন্তু তাতে আদৌ গল্পের নোটে গাছ মুড়োয় কিনা সেটাই দেখার!

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...