Wednesday, June 24, 2026

“ইডেন থেকে বলছি…!” ফের আকাশবাণীতে ক্রিকেট ধারাভাষ্য

Date:

Share post:

ফের রেডিওতে ফিরছে ক্রিকেটের সেই নষ্টালজিক ধারাভাষ্য! এখন থেকে আবার আগের মতো ভারতীয় দলের খেলার ধারাবিবরণী সরাসরি শোনা যাবে অল ইন্ডিয়া রেডিওয়।

ইতিমধ্যেই BCCI-এর সঙ্গে অল ইন্ডিয়া রেডিওর দু’বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে। সেই চুক্তি অনুযায়ী শুধু ভারতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ ছাড়াও ঘরোয়া ক্রিকেটের বেশ কিছু ম্যাচের সরাসরি ধারাভাষ্য শোনা যাবে অল ইন্ডিয়া রেডিওতে। ঘরোয়া ক্রিকেটের মধ্যে রয়েছে রনজি ও দলীপ ট্রফির ম্যাচ। দেশের প্রতিটি প্রান্তে ক্রিকেটকে আরও জনপ্ৰিয় করে তোলার জন্যই বোর্ডের এই প্রয়াস বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, অল ইন্ডিয়া রেডিও’র সঙ্গে BCCI-এর চুক্তির মেয়াদ 10 সেপ্টেম্বর 2019 থেকে 31 আগস্ট 2021 পর্যন্ত। বোর্ড সূত্রে খবর, ধর্মশালায় ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের প্রথম টি-20 ম্যাচে থেকেই শোনা যাবে রেডিওয় ধারাবিবরণী।’

পাশাপাশি, মহিলা ক্রিকেটের কিছু ম্যাচের ধারাভাষ্যও শোনা যাবে অল ইন্ডিয়া রেডিওয়। এছাড়া রনজি ফাইনাল, দলীপ ট্রফি ফাইনাল, দেওধর ট্রফির তিনটি লিগ ম্যাচ ও ফাইনাল, সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনাল-সহ 11টি ম্যাচ ও ইরানি কাপের ধারাবিবরণী শোনা যাবে।

আরও পড়ুন-কাশ্মীর ভারতেরই, মানলেন পাক বিদেশমন্ত্রী

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...