Saturday, June 20, 2026

এ কী লেখা বামনেতার ছেলের বিয়ের কার্ডে?

Date:

Share post:

বামপন্থীরা আস্তিক নন, ঈশ্বর বিশ্বাস তাঁদের নেই এইটাই বহুল প্রচলিত। তবে, রাজ্যের অনেক বাম নেতাকেই দেখা গিয়েছে মন্দিরে যেতে। অত্যন্ত জনপ্রিয় সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুভাষ চক্রবর্তীর নামও এই তালিকায় রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল মহম্মদ সেলিমের নাম। বরাবরই সুবক্তা বলে পরিচিত সেলিম সাহেবের ছেলের বিয়ের কার্ড বলে একটি নিমন্ত্রণপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই কার্ডে পাত্রের বাবার নাম রয়েছে মিস্টার মহম্মদ সেলিম এবং মায়ের নাম রয়েছে রোসিনা খাতুন। নিমন্ত্রণ পত্র অনুযায়ী, অনুষ্ঠানটি ছিল 6 তারিখ, রবিবার। আর এই কার্ড ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। কারণ কার্ডের শুরুতেই লেখা ইনশাআল্লাহ। এই শব্দ ঘিরেই বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। মনে করা হচ্ছে এই কার্ডটি সিপিএম নেতার ছেলের বিয়ের কার্ড। যদি তাই হয়, তাহলে কার্ডের উপর কেন আল্লাহ লেখা? যদিও কার্ডটি সত্যিই সিপিএম নেতা মহম্মদ সেলিমের ছেলের বিয়ের কার্ড কি না সেই সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। এ বিষয়ে সেলিম সাহেবের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে চিরকালই ঈশ্বরের সঙ্গে, পুজো-আরাধনার সঙ্গে, দেবদেবীর সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন সিপিএম তথা বাম নেতৃত্ব। এই পরিস্থিতিতে এই কার্ড রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি করবে বলে মনে করছেন অনেকেই।

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...