Saturday, April 4, 2026

কাছাকাছি মিমি-শুভশ্রী, ব্রাত্য রাজ

Date:

Share post:

সম্পর্কের বরফ গলছে মিমি আর শুভশ্রীর। অন্তত টলিউডে এমনটাই গুজব। তবে শুধু গুজব বলে এটাকে আর উড়িয়ে দিচ্ছেন না নেটিজেনরা। কারণ, নিজের টুইটার হ্যান্ডেলে পরিণীতা ছবির জন্য শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মিমি। শুধু তাই নয়, শুভেচ্ছা জানিয়েছেন ঋত্বিক চক্রবর্তী এবং পরিণীতার পুরো টিমকে।

সৌজন্য দেখাতে পিছপা হননি শুভশ্রীও। রিটুইট করেছেন রাজ-ঘরণী। প্রিয় বান্ধবীর মতোই তিনি লিখেছেন, ‘থ্যাংক ইউ, পারলে দেখিস মুভিটা।’ যেন কত দিনের বন্ধুত্ব। বন্ধুত্ব অবশ্য ছিল তাঁদের। কিন্তু মাঝখানে এসে পড়েছিলেন তৃতীয় জন। পারফেক্ট ত্রিকোণ প্রেমের কাহিনী ছিল মিমি চক্রবর্তী, রাজ চক্রবর্তী আর শুভশ্রীর। এর মধ্যে পরিণতি পায় শুভশ্রী-রাজ প্রেম। আর দূরত্ব বাড়ে মিমির সঙ্গে। শোনা যায়, অনেক ফিল্মি পার্টিতে বা অনুষ্ঠানে রাজ-শুভশ্রী থাকলে সেটা এড়িয়ে যেতেন মিমি। চক্রবর্তী দম্পতির বেরিয়ে যাওয়ার আগে বা পরে পৌঁছতেন তিনি।

এই টুইটে কি আবার সম্পর্ক কাছাকাছি আসছেন মিমি-শুভশ্রী? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে টলিউডের আনাচে-কানাচে। কিন্তু একটা কথা সবার নজর কেড়েছে, একবারও পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তীকে শুভেচ্ছা জানাননি মিমি। এমনকী, রাজের নাম উল্লেখ নেই মিমির টুইটে। তাহলে কি রাজ বাদে শুধু শুভশ্রী আর মিমির বন্ধুত্বই বাড়ছে? ব্রাত্য থাকছেন রাজ? প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরও পড়ুন – ‘নিম্নরুচির পরিচয়’! রানু মণ্ডল নিয়ে লতার মন্তব্যে প্রতিক্রিয়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত এডিটরের

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...