Friday, June 26, 2026

খারাপ প্রভাব ফেলে এমন বিজ্ঞাপন বন্ধ করতে কড়া রাজ্য

Date:

Share post:

সমাজে বা শিশুমনে খারাপ প্রভাব ফেলার আশঙ্কা আছে, এমন ধরনের বিজ্ঞাপন বন্ধ করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। এধরনের বিজ্ঞাপন আর কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে। শহরের বেআইনি ও দৃশ্য দূষণ ঘটায় এমন বিজ্ঞাপন বন্ধ করতে আগেই ব্যবস্থা নিতে শুরু করেছিল কলকাতা পুরসভা।সেই অভিযানে বন্ধও হয়েছিলো এধরনের বিজ্ঞাপন। এবার সাধারণ মানুষের ওপর কুপ্রভাব পড়ে এমন বিজ্ঞাপন বন্ধ করতে পথে নামছে রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতর। মন্ত্রী সাধন পান্ডে বলেছেন, যে বিজ্ঞাপন মানুষকে আতঙ্কিত করে, অসুবিধায় ফেলে বা বিপথে চালিত করে সেই ধরনের বিজ্ঞাপনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। টেলিভিশন চ্যানেলগুলির কিছু বিজ্ঞাপন নিয়েও এবার পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন-একনজরে দেখে নিন ইতিহাসের রাজবংশ

Related articles

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...