Tuesday, June 23, 2026

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

Date:

Share post:

দিনের শুরুটা মোটেই ভাল ছিল না। কিন্তু শেষটা হল দুর্দান্ত। একেই বলে ‘যার শেষ ভাল, তার সব ভাল’। বাংলার এই প্রবাদকে সত্য প্রমাণ করে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারতের অনূর্ধ্ব-19 দল।

শুরুতে ব্যাট করতে নেমে 106 রানে গুটিয়ে গিয়েছিল ভারতের ইনিংস। কিন্তু ন্যূনতম রান করতে হিমশিম খেল বাংলাদেশ। অবশেষে এশিয়া কাপ ঘরে তুলল ভারত।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে প্রথম থেকেই উইকেট হারাতে শুরু করেছিল ভারতের অনূর্ধ্ব-19 দল। কিন্তু অধিনায়ক ধ্রুব জুয়েল 33 রানের একটি প্রয়োজনীয় ইনিংস খেলেন। মূলত, তাঁর রানের ওপর ভর করে একশোর গণ্ডি পেরোতে সফল হয় ভারত। পরবর্তীকালে করুণ লালের 37 রান দলকে একটু ভরসা যোগায়। মূলত, এই দুই ক্রিকেটারের ব্যাটের ওপরে ভর করেই একশোর গণ্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। নির্ধারিত ওভারে অবশেষে বাংলাদেশকে 106 রানের টটার্গেট দেয় ধ্রুবর দল।

অন্যদিকে, জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকে ধুঁকতে থাকে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। আকাশ সিং ও বিদ্যাধর পাতিল শুরু থেকেই বাংলাদেশের শিরদাঁড়া ভেঙে দেওয়ার জন্য সচেষ্ট হন। মূলত, এই দুই বোলারের বোলিং দাপটেই এশিয়া কাপ জিতল ভারতের অনূর্ধ্ব-19 দল।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...