Wednesday, March 11, 2026

রাজীবের আগাম জামিনের শুনানি মঙ্গলবার, অন্য পথে তৈরি CBI-ও

Date:

Share post:

প্রত্যাশিত পথেই হেঁটেছেন ‘ফেরার’ রাজীব কুমার। গোপন ডেরা থেকেই গ্রেফতারি এড়াতে শেষ পর্যন্ত বারাসত কোর্টে আগাম জামিনের আবেদন করেছেন IPS রাজীব কুমার। কোর্ট সূত্রের খবর, শনিবারই এই হলফনামা জমা পড়েছে। CBI-কে হলফনামার নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এই আর্জির শুনানি হবে।

ওদিকে, CBI আজ, সোমবার বেলা 2টো পর্যন্ত শেষ সুযোগ দিয়েছে রাজীব কুমারকে। CBI-এর নির্দিষ্ট করা এই সময়ের মধ্যে রাজ্য পুলিশের ADG-CID রাজীব কুমার সল্টলেকের CGO কমপ্লেক্সে না এলে চূড়ান্ত বিপদে পড়বেন তিনি।
CBI আইনি পদক্ষেপ তো করবেই, পাশাপাশি নির্দিষ্ট খবরের ভিত্তিতে শ্রীকান্ত মোহতাকে যেভাবে হেফাজতে নিয়েছে, সেইভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘তুলে’ নিতে পারে রাজীব কুমারকে। নীরবে সেই প্রস্তুতিও CBI সেরে ফেলেছে।

সারদা-কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই বেশ কয়েকবার CBI রাজীবকে ডেকে পাঠালেও রাজীব সে সব এড়িয়ে কোর্টে গিয়েছে। তবে এবার কোর্টে যাওয়ার তেমন জুতসই আর্জি রাজীবের হাতে নেই। CBI-এর বক্তব্য, রাজীব কুমার ভুল আইনি পরামর্শে চলছেন। সে কারনেই প্রতিদিনই নতুন অভিযোগ জমা হচ্ছে তাঁর বিরুদ্ধে। আগাম জামিনের যে আর্জি রাজীব করেছেন, তার ভিত্তি দুর্বল। কারন রাজীবকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে। রাজীবের নামে একনও পর্যন্ত কোনও চার্জশিট নেই। সুতরাং কোনও সাক্ষী গ্রেফতারের আশঙ্কা করেন কীভাবে?

জল যে দিকে গড়াচ্ছে, তাতে আইনি মহল কার্যত নিশ্চিত,
এবার আর রাজীব কুমার নিজেকে নিরাপদে রাখতে পারবেন না। গত শুক্রবারই কলকাতা হাই কোর্টের নির্দেশে উঠে গিয়েছে তাঁর রক্ষাকবচ। বিচারপতি মধুমতী মিত্র একইসঙ্গে রাজীবকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ রাজীব মানছেন না। ফলে আদালত অবমাননার অভিযোগও রাজীবের বিরুদ্ধে উঠছে। সেই পরিস্থিতিতে সুকৌশলে CBI গোটা বিষয়ের সঙ্গে রাজ্য সরকারকে জড়িয়ে দিতেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজি’কে এ বিষয়ে
চিঠি দিয়ে তাঁদের এই মামলায় ঘুরিয়ে ‘পার্টি’ করে দিয়েছে।

spot_img

Related articles

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...

‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক

বাম জমানার চ্যাপ্টার এখন ক্লোজড, এখন নতুন সিলেবাসে পথ চলা। বার কাউন্সিলের নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে...

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...