Sunday, April 12, 2026

কোর্ট বিভ্রাটের জেরে আগাম জামিনের আর্জিই জানাতে পারলেন না রাজীব কুমার

Date:

Share post:

কার্যত ফেরার-ই থাকতে হচ্ছে ADG-CID রাজীব কুমারকে। বুধবার রাজীবের তরফে আগাম জামিনের কোনও আর্জিই জমা পড়েনি আলিপুর কোর্টে। ফলে আরও একটা দিন ঝুলে রইলো পুলিশকর্তার ভবিষ্যত।
আদালত-বিভ্রাটের জেরে রাজীব কুমার এখনও জানেন না, তাঁর আগাম জামিনের আবেদন শোনার এক্তিয়ার ঠিক কোন আদালতের আছে। গো শুক্রবার হাইকোর্ট রাজীবের রক্ষাকবচ কেড়ে নেওয়ার পরমূহূর্ত থেকেই গ্রেফতার এড়াতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন রাজীব। কিন্তু 5 দিন কেটে গেলেও তাঁর অবস্থান বিন্দুমাত্রও বদলায়নি। যখনতখন CBI হেফাজতে নিতে পারে এই পুলিশ কর্তাকে।

মঙ্গলবার বারাসতের বিশেষ আদালত এবং জেলা বিচারক রাজীবের আগাম জামিনের আর্জি ফিরিয়ে দিয়েছে বিচার করার এক্তিয়ার না থাকার কারনে। জেলা বিচারক মূল সারদা মামলা আলিপুর কোর্টে ফেরত পাঠানোর কথা বললেও বুধবার দুপুর পর্যন্ত তা আলিপুরে আসেনি। হাইকোর্টের নির্দেশে সারদা মামলার নথি বারাসতের বিশেষ আদালতে পাঠানো হয় আলিপুর থেকে। এখন প্রশ্ন উঠেছে হাইকোর্টের নির্দেশ ছাড়া বিশেষচ আদালত সে সব ফেরত পাঠাতে পারে কি’না অথবা আলিপুর কোর্ট তা গ্রহণ করতে পারে কি’না, তা নিয়ে। ফলে রাজীবের আইনজীবীরা এদিন আগাম জামিনের আবেদন পেশ করেননি। তাই বুধবারও রাজীব কুমারের ভবিষ্যৎ অনিশ্চিত থেকে গেলো। হাইকোর্টের রায়-ই এখন বহাল আছে, যে রায়ে হাইকোর্টের বিচারপতি মধুমতী মিত্র বলেছেন, “তদন্তের স্বার্থে CBI রাজীব কুমারকে গ্রেফতার করতেই পারে”।

আরও পড়ুন-দেশে ভুট্টা উৎপাদনে প্রথম হওয়ার পুরস্কার পেল বাংলা

 

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...