Thursday, May 21, 2026

বঙ্গ-বিজেপির একঝাঁক নেতাও আজ দিল্লির পথে

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বার্থে বিভিন্ন দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করতে মঙ্গলবার দিল্লি গিয়েছেন। আজ, বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

রাজ্য রাজনৈতিক মহলের ধারনা, প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠককে সম্ভবত সহজভাবে নিতে পারছে না রাজ্য বিজেপি। প্রশাসনিক কাজে মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর নিয়েও তাই একধরনের রাজনীতি শুরু হয়েছে। এই জল্পনা চরমে তুলে আজ, বুধবার,সকালেই দিল্লি যাচ্ছেন একঝাঁক বিজেপি নেতা। তালিকায় আছেন তাঁরাই, যারা তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন। মুকুল রায়ের নেতৃত্বে এই দলের সদস্যরা হলেন অর্জুন সিং, সৌমিত্র খাঁ, নিশীথ প্রামানিক, ভারতী ঘোষ, অনুপম হাজরা। এই তালিকা নাকি আরও লম্বা হতে পারে। মুকুলবাবু নিজে অবশ্য সংবাদমাধ্যমের কাছে সব জল্পনা উড়িয়ে বলেছেন, “আমরা ব্যক্তিগত কাজে দিল্লি যাচ্ছি”। মুখ্যমন্ত্রী দিল্লিতে থাকছেন 183 নম্বরে। জানা গিয়েছে বিজেপির এই টিম উঠছেন তারই ঠিক পাশের মুকুল রায়ের 181 নম্বরে। গেরুয়া শিবিরের এক ঝাঁক নেতার এভাবে দিল্লিযাত্রার পিছনে অন্য কোনও রহস্য আছে কিনা সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল।

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...