Thursday, April 2, 2026

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা চাপাডাঙায়

Date:

Share post:

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা ছড়াল তারকেশ্বরের চাপাডাঙায়। অভিযোগ, এলাকা দখলকে কেন্দ্র করে বিজেপির বুথ সভাপতিকে বন্দুকের বাঁট দিয়ে মারধরের অভিযোগ ওঠে বিজেপি নেতার বিরুদ্ধে। আক্রান্ত সনৎ মাইতি তালপুর অঞ্চলের ১১০ নম্বর বুথের সভাপতি। অভিযোগ, স্থানীয় বিজেপি নেতা মহারাজ নাগ এলাকা দখলে রাখার জন্য বেশ কয়েকদিন ধরেই বিজেপি বুথ সভাপতিকে হুমকি দিচ্ছিলেন। রাতে তাকে চাঁপাডাঙা বাঁধে একা পেয়ে ঘিরে ধরে মহারাজ নাগ সহ বেশ কয়েক জন দুষ্কৃতী। সনৎ মাইতিতে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন মহারাজ নাগ।

আরও পড়ুন-ফের নির্বাচনে পাখির চোখ ‘প্রার্থী’ আজহারের

 

Related articles

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...

“আমাদের পচা মাল…” তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

"আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায়...

এবার দুর্দান্ত খেলা হবে: মালদহে পুরনো স্লোগান আরও তীব্র করলেন তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের নির্বাচনের আগে ফের খেলা হবে স্লোগান তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। বৃহস্পতিবার, মালদহের (Maldah)...