Monday, June 22, 2026

সামাজিক টানাপোড়েনের গল্প বলবে টলিউডের নতুন জুটি

Date:

Share post:

চলতি সমাজে সামাজিক টানাপোড়েন বেশিরভাগ ঘরেই আমরা দেখতে পাই। আর এই সামাজিক টানাপোড়েন নিয়েই ছবি বানাতে চলেছেন আতিউল ইসলাম ও অংশুমান সাহা। ছবির মূল কাহিনী লিখেছেন রাশিদুল ইসলাম। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তানবির কাজি। এই ছবির প্রযোজনা সংস্থা হল ‘এ আর প্রোডাকশন’।

ছবির নামও ইতিমধ্যে ঠিক হয়েছে ‘চাতক’।এই ছবিটি মূলত নারীকেন্দ্রিক। তাছাড়াও ধাপে ধাপে সামাজিক টানাপোড়েনের বিভিন্ন স্তর উঠে আসবে এই ছবিতে।

এই সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন সায়ন্তনী গুহঠাকুরতা।
তিনি জানান ‘আমার চরিত্রটা একজন উচ্চাকাঙ্খী মহিলার। ছবিতে আমার তাকে দুটো লুকে দেখতে পাব। একটা বিয়ের আগের এবং আর একটি বিয়ের পরের। সায়ন্তনী প্রথমে এক বড়লোক কর্পোরেট ব্যবসায়ীকে বিয়ে করেন। বিয়ের পরে স্বামীর সঙ্গে বিভিন্ন কারণে মতবিরোধ হয়। এই নিয়েই গল্প’। ছবিতে সায়ন্তনীর স্বামীর ভূমিকায় অভিনয় করছেন বিশ্বনাথ বসু। প্রথমবার একসাথে জুটি বাঁধতে চলেছেন তাঁরা। বিশ্বনাথের চরিত্রটি একজন কর্পোরেট ব্যবসায়ীর। অঙ্কন শিক্ষকের ভূমিকায় থাকছেন সমদর্শী দত্ত। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেনঅনুরাধা রায়, রোহান গামা মীর, অনিন্দিতা শোম, দীপ মাইতি প্রমুখ। এই ছবিতে সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্রাবণ। ছবিতে প্লেব্যাক করছেন অংশুমান সাহা। এই ছবির টাইটেল ট্র্যাকটি গেয়েছেন অনুপম রায়। সূত্রের খবর, আজ থেকে মুর্শিদাবাদে এই ছবির শুটিং শুরু হতে চলেছে।

আরও পড়ুন-রাজীব “অন্তর্ধান” রহস্য: নবান্নে চাপ বাড়িয়ে একাধিক ফোন নম্বরের হদিশ পেতে চাইছে সিবিআই

 

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...