Tuesday, March 31, 2026

মালদহে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু

Date:

Share post:

রবিবার দুপুরে মালদহের পরানপুর চুনাখালী মাঠে বাজ পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। জখম আরও দু’জন। জানা গিয়েছে, এদিন দুপুর 2টো নাগাদ মাঠে কাজ করছিলেন তাঁরা। সেই সময় আচমকাই বাজ পড়ে। তাতেই তিনজনের মৃত্যু হয়। মৃতেরা সকলেই পুকুরিয়া থানার বাসিন্দা।

এদিন দুপুর থেকেই জেলার বিভিন্ন জায়গায় ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় পুরাতন মালদহের খইহাট্টা এলাকায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়। মালদহে গত 24 ঘন্টায় বাজ পড়ে এই নিয়ে মোট চারজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-ভাতার দাবিতে পথে পুরোহিতরা

 

Related articles

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...