Friday, June 12, 2026

বেসরকারিকরণের প্রতিবাদে সাহসী হওয়ার বার্তা তৃণমূল নেত্রীর

Date:

Share post:

কেন্দ্রের বেসরকারিকরণের নীতির বিরুদ্ধে দলীয় কর্মীদের সাহসী হতে বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রায়ত্ত্ব সংস্থায় বেসরকারিকরণের প্রতিবাদে সোমবার, নেতাজি ইনডোর স্টেডিয়ামে সমাবেশের ডাক দিয়েছিল আইএনটিটিইউসি। প্রধানবক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাবেশে তৃণমূল নেত্রী বলেন, কর্মীরা সাহস দেখালে, তিনি দুঃসাহস দেখাতে পারেন। কিন্তু তাঁরা পিছিয়ে গেলে, নেত্রীকে পাশে পাবেন না।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কয়লা, বিএসএনএল, ব্যাঙ্ক, রেল সহ বিভিন্ন সংস্থায় বেসরকারিকরণের চেষ্টার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই সিদ্ধান্ত হলে তা অন্যান্য রাজ্যেও চালু হবে। কিন্তু তাঁরা ছাড়া কোনও রাজ্য সরকার এই নীতির বিরোধিতায় টু শব্দটিও করছে না। তবে, তাঁর প্রতিবাদের জেরে যদি অন্যান্য রাজ্যের কর্মীরা উপকৃত হন, তাহলে তিনি খুশিই হবেন। কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • প্রতিবাদ কর্মসূচি
  • 26 সেপ্টেম্বর কাশীপুর গানসেল ফ্যাক্টরি
  • 27 সেপ্টেম্বর কোল ইন্ডিয়ার সামনে অবস্থান
  • 18 অক্টোবর শিয়ালদহ থেকে ফেয়ারলি প্লেস পর্যন্ত মিছিল, মা মেলাবেন মুখ্যমন্ত্রী
  • দলীয় সাংসদদের দিল্লিতে ধরনা কর্মসূচির দায়িত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী। মুম্বই ও চেন্নাইতেও ধরনা হবে বলে জানিয়েছেন মমতা।

আরও পড়ুন-যাদবপুর-কাণ্ডের প্রতিবাদে জোড়া মিছিল, সতর্ক প্রশাসন

 

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...