Monday, June 22, 2026

ক্রিকেটকে ‘আলভিদা’ জানানোর এত মাস পরেও অভিযোগের সুর যুবির গলায়

Date:

Share post:

যখন ইংল্যান্ডের মাটিতে কোহলিরা বিশ্বকাপ খেলছিলেন, তখন হঠাতই দেশে বসে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন যুবরাজ সিং। বেশ অভিমানী হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে মনে করেছিল ক্রিকেটমহলের একাংশ। আর এবার অবসর নেওয়ার বেশ কয়েক মাস পর তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন যুবি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে যুবরাজ এই প্রসঙ্গে বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির পর আমি 8-9টা ম্যাচ খেলেছি। সেগুলির মধ্যে দুটিতে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হয়েও বাদ পড়তে হবে, তা কখনও ভাবতে পারিনি। আমি চোট পেয়েছিলাম। তবুও আমাকে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল। এরপর হঠাৎ করেই ইয়ো ইয়ো টেস্টের বিষয়টা আসে। আমি এই টেস্টে পাশও করি। কিন্তু তাও আমায় হঠাৎ ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হয়। আসলে ওরা ভেবেছিল 36 বছর বয়স হয়ে যাওয়ায় আমি ইয়ো ইয়ো টেস্টে পাশ করতে পারব না, আর ওরা আমাকে সহজে বাদ দেওয়ার একটা অজুহাত পাবে। কিন্তু আমি পাশ করে যাওয়ায় ওরা আমাকে ঘরোয়া ক্রিকেটে পাঠিয়ে দেয়। আসলে ওরা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই আমায় বাদ দেওয়ার আগাম পরিকল্পনা করেছিল।’ এভাবেই তাঁকে ইচ্ছাকৃত বাদ দেওয়া হয়েচিল বলে অভিযোগ করেছেন যুবি।

আরও পড়ুন – ধোনির পাশে দাঁড়ালেন যুবরাজ

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...