Saturday, June 27, 2026

পুজোর ঠিকানা বদল

Date:

Share post:

আমাদের ঠিকানা বদল তো প্রায়ই হয়, কখনও গ্রাম ছাড়া, শহর ছাড়া, রাজ্য, দেশ সবই ছাড়তে হয় প্রয়োজনে-অপ্রয়োজনে। কিন্তু পুজোর ঠিকানা বদল। সেটাও হয়। যেমন মহম্মদ আলি পার্ক। কলকাতার দুর্গাপুজোগুলির মধ্যে বিখ্যাত এই পুজো দীর্ঘদিন ধরেই হচ্ছে মহম্মদ আলি পার্কে। কিন্তু এবার আর সেটা সম্ভব নয়। কারণ, যে জায়গায় এ পুজো হয় তার নীচে ব্রিটিশ আমলের জলাধার। তার অবস্থা যথেষ্ট জরাজীর্ণ। সেই কারণে 1969 থেকে হয়ে আসা এই দুর্গাপুজোকে নিরাপত্তার কারণেই স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। সুরক্ষার কথা মাথায় রেখে স্থান পরিদর্শন করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে কি এবার মহম্মদ আলি পার্কের বিখ্যাত দুর্গাপুজো বন্ধ? একেবারেই না। এ পুজো 1969 সালের আগে যেখানে হত, এবারও হবে সেখানে। অর্থাৎ পার্কের কাছেই ফায়ার স্টেশনে। তবে এতে জরুরি পরিষেবা যাতে কোনরকমে ব্যাহত না হয় সেদিকে কড়া নজরদারি থাকবে বলে জানিয়েছেন সুজিত বসু। এবার এই পুজো থিম কেরালার মুরুগান টেম্পল। সেই আদলেই তৈরি হয়েছে মণ্ডপ। সঙ্গে সাজসজ্জাও যথাযথ। দু লাখ থার্মোকলের বোর্ড দিয়ে মণ্ডপ তৈরি হয়েছে। রবিবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান পুজো উদ্যোক্তা ইয়ুথ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুরেন্দ্র কুমার শর্মা। বৈঠকে উপস্থিত ছিলেন প্রভাত তিওয়ারি, সঞ্জীব শর্মা এবং দুলাল মৈত্র।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...