Thursday, March 26, 2026

পুজোর মুখে বন্ধ সাইলি চা বাগান, কর্মহীন দেড়হাজার শ্রমিক

Date:

Share post:

পুজোর মুখে বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষের জেরে বুধবার রাতে বন্ধ হয়ে গেল মালবাজারের সাইলি চা বাগান। এর ফলে কর্মহীন হয়ে পড়ল প্রায় ১৫০০ জন শ্রমিক। গতকাল, বুধবার মধ্যরাতে চা বাগানে “সাসপেনশন অব ওয়ার্ক”-এর নোটিশ ঝুলিয়ে বাগান ছেড়ে চলে যায় কর্তৃপক্ষ।

বাগান কর্তৃপক্ষ পুজোর বোনাস ১৩.৫৫ শতাংশ হারে দেবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল। যদিও এবার সমস্ত চা বাগানে ১৮.৫০ শতাংশ হারে বোনাস নির্ধারিত হয়েছিল। কিন্তু পরে কর্তৃপক্ষ ১৩.৫৫ হারে দিতে রাজি হয়। এই নিয়ে ক্ষুব্ধ শ্রমিকরা বুধবার সারাদিন বাগান ম্যানেজার-সহ অন্যদের অফিস ঘেরাও করে রাখে।

শেষে মাল থানা থেকে পুলিস গিয়ে রাত ১১টায় তাঁদের উদ্ধার করে। এরপরই বাগানে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেন বাগান ম্যানেজার। আজ, বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা চা বাগানে এসে দেখেন গেট তালাবন্ধ রয়েছে। জানতে পারেন, চা বাগান বন্ধ করে চলে গিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন-জানেন নবপত্রিকার সাতকাহন?

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...