Sunday, March 29, 2026

চালতাবাগানে স্বামীর সঙ্গে সিঁদুরখেলায় হাজির নুসরত

Date:

Share post:

বিয়ের পরে প্রথম দুর্গাপুজো বলে কথা! তাই এই পুজো ঘিরে নিখিল-নুসরতের বিশেষ প্ল্যান যে ছিল তা বলাই বাহুল্য। মানিকতলা চলতাবাগান লোহাপট্টি দুর্গাপুজা সিঁদুরখেলায় উপস্থিত ছিলেন সুদেশ ধনকড়, নুসরত জাহান ও তাঁর স্বামী নিখিল জৈন, চৈতি ঘোষাল, পাত্তি হফম্যান (us consul general) , মুনমুন সেন, দেবলিনা কুমার, অনন্যা এবং কোয়েল দাস, পুজো কমিটির চেয়ারম্যান সন্দীপ ভূতরিয়া সহ বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

লাল পাড়ের সাদা শাড়ির সঙ্গে লাল ব্লাউজ, নাকে নথ ও সিঁথিতে সিঁদুরে সব সময়ের মতোই সুন্দর লাগছিল তারকা সাংসদকে। শুক্রবার চালতাবাগানে স্বামী নিখিল জৈনের সঙ্গে সিঁদুরখেলায় হাজির হন নুসরত। সেখানে অভিনেত্রী বলেন, তিনি ঈশ্বরের অনেক বেশি আদরের সন্তান। সেই কারণে সব উৎসবই পালন করেন তিনি। মনুষ্য ধর্মকে শ্রদ্ধা করেন এবং মানুষকে ভালবাসেন। সেই কারণেই কোনও ধরণের বিতর্ক নিয়েই তিনি মাথা ঘামান না বলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং অভিনেত্রী নুসরত জাহান।

ছবি- প্রকাশ পাইন

Related articles

ভোটের মুখে পুলিশের রদবদলে জোর, একসঙ্গে বদলি ১৭০ থানার ওসি 

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই রাজ্যের পুলিশ ব্যবস্থায়...

জিতবে ‘বাংলা মা’, প্রকাশিত তৃণমূলের প্রচার সঙ্গীত 

বাংলা মাকে জেতানোর সংকল্প নিয়ে প্রকাশিত হল নতুন গান। তৃণমূলের প্রচার সঙ্গীত। আজ থেকে বাংলার সর্বত্র বাজবে সেই...

দুর্ঘটনায় রাহুলের মৃত্যু, মানতে পারছে না টলিউড

রবিবার শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ৪৩ বছর বয়সী অভিনেতার এভাবে দুর্ঘটনায় হঠাৎ...

রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুটিং চলাকালীন দিঘার সমুদ্র সৈকতে মর্মান্তিক দুর্ঘটনা। অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার ‘ভোলে বাবা...