Sunday, April 12, 2026

বিগ বস বন্ধের আর্জি রাজপুত করণী সেনাদের

Date:

Share post:

খুব জনপ্রিয়তার সঙ্গে চলছে বিগ বসের ১৩তম সিজন। এবারে অংশগ্রহণকারীদের দিকে তাকালেই বোঝা যাবে, এই বছর বিগ বসের বাড়িতে ভিন্ন চিন্তাধারার সমাবেশ ঘটেছে। আর এইটুকু মশলা ছাড়া বিগ বস চলবেই বা কী করে?

কিন্তু রাজপুত করণী সেনাদের এসব পছন্দ নয়। শোনা যাচ্ছে, রাজস্থানের এই কট্টরবাদী সংগঠন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি দিয়ে জানিয়েছে, এই জনপ্রিয় টেলিভিশন-শো সনাতন হিন্দু সংস্কৃতিকে আঘাত করছে। তাদের আরও অভিযোগ, এই অনুষ্ঠান নাকি লাভ জিহাদকে প্রশ্রয় দিচ্ছে এবং এই শো কখনওই পরিবারিক হতে পারে না।

তাই অবিলম্বে শো-টি ব্যান করা হোক। তারা শুধু এখানেই থেমে থাকেননি, মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকেও চিঠি পাঠিয়েছেন। এর আগে কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সও বিগ বসের বিষয়বস্তু নিয়ে সরব হয়েছিল। অনেকেই মনে করছেন, এই শো নৈতিকতার প্রশ্নে সীমা লঙ্ঘন করছে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...