Sunday, April 12, 2026

বিরাটের রাজকীয় ২৬তম সেঞ্চুরি

Date:

Share post:

আবার সেঞ্চুরি। টেস্টে ২৬তম। আন্তর্জাতিক কেরিয়ারে ৬৯তম। কোহলি না স্মিথ? এ প্রশ্নের উত্তর পুণেত মাঠেই দিলেন ভারত অধিনায়ক।

১৭৫ বল খেলে সেঞ্চুরি। কার্যত চান্সলেস ইনিংস খেললেন ভারত অধিনায়ক। গতকাল মায়াঙ্কের সেঞ্চুরির পর এবার কোহলি। ১০টি ইনিংসে সেঞ্চুরির খরা কাটিয়ে রাজকীয় স্ট্রেট ড্রাইভে এল ২৬তম সেঞ্চুরি। সঙ্গে যোগ্য সঙ্গতে রাহানে। হাফ সেঞ্চুরি করে এগিয়ে চলেছেন তিনি। লাঞ্চের কিছুক্ষণ আগে ভারত ৩৫০ রানের গণ্ডি পেরিয়ে গিয়েছে। জুটিতে ১৫০ পেরিয়ে গিয়েছে। চায়ের বিরতির আগে ৫০০ রানের বেশি তুলে ডিক্লেয়ারের পথেই যেতে চলেছে বিরাটের দল। উইকেটে বল ঘুরতে শুরু করেছে। ফলে প্রোটিয়দের মোটেই সুখের হবে না পুণে টেস্ট।

Related articles

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...