Tuesday, June 23, 2026

পুজো কমিটির নির্বাচনেও ব্যালটে ভোট!

Date:

Share post:

ব্যালট পেপারের বদলে ইভিএম এসেছে অনেক বছর। কিন্তু এখনও ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ব্যালট চালু আছে। ব্যালটে ভোট হয় আরও অনেক জায়গাতেই। তা বলে পুজো কমিটির নির্বাচনে ব্যালট পেপার? এমনটাই হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয়। বারোয়ারি পুজো কমিটির সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষের পদের জন্য ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন হতে চলেছে। পুজো কমিটির পুরোহিত জানিয়েছেন, এই প্রথম নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। কারণ, অনেকেই ওই পদগুলির দায়িত্ব নিতে চাইছেন। সেই কারণেই নির্বাচনের মাধ্যমে এই দায়িত্ব দেওয়া হবে। এই বিষয়ে চন্দননগর থানার এক আধিকারিকের কাছে জানতে চাওয়া হলে, তিনি অবশ্য জানান, তাঁদের কাছে নির্বাচনের কোনও খবর নেই। তবে, এর আগে এভাবে পুজো কমিটির সদস্য বাছতে ব্যালটের মাধ্যমে নির্বাচন হয়েছে বলে জানা যায়নি।

আরও পড়ুন – দুর্গোৎসবকে ‘হেরিটেজ’ তকমা দেওয়া হোক, চাইছে রাজ্য

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...