Sunday, April 12, 2026

সুনীলের গোলেই ভারত জিতবে, সাফ বলে দিলেন বাইচুং

Date:

Share post:

আজ ফুটবলপ্রেমীদের ঠিকানা যুবভারতী। যুদ্ধ জামাল ভুঁইয়ার বাংলাদেশ আর সুনীল ছেত্রীর ভারতের। ২০২২-এর বিশ্বকাপের বাছাই পর্বের তৃতীয় ম্যাচ খেলবে মেন ইন ব্লু। টিকিট শেষ। একটা টিকিটের জন্য পাড়ায়, চায়ের আড্ডায় আবদার, অনুরোধ।

ভারতের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় বাইচুংও তাকিয়ে ম্যাচের দিকে। তাঁর স্মৃতিতে ১৯৯৯-এর সাফ গেমসের ম্যাচ। বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি। পাহাড়ি বিছে বলছেন, ভারত জিতবে, গোল করবেন সুনীল। দারুন ফর্মে রয়েছে দল। তবে বাংলাদেশের বর্তমান দলটা সম্বন্ধে পরিস্কার ধারণা নেই তাঁর।

ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতেই হবে সুনীলদের। না পেলে অনেকটাই অনিশ্চয়তার মধ্যে পড়বে ভারত। তবে কোচের উপর পুরোপুরি ভরসা আছে বাইচুংয়ের। আর ভরসা সুনীল আর গুরপ্রীতে। দুজনে নিজেদের ছন্দে থাকলে ভারতের জয় আটকানো মুশকিল, মনে করছেন বাইচুং।

Related articles

নিষেধাজ্ঞা ওঠা উচিত, ভোটের পর বিস্তারিত আলোচনা হবে জানালেন প্রসেনজিৎ

টলিপাড়ায় বয়কট সংস্কৃতি নিয়ে দেব (Dev) বনাম স্বরূপ দ্বন্দ্বে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। রবিবার...

IPL: কেকেআরে ফিরছেন গম্ভীর? কঠিন সময়ে মোদির ফর্মূলা

কলকাতা নাইট রাইডার্সে (KKR) আবার কি ফিরতে চলেছেন গৌতম গম্ভীর (Goutam Gombhir)? এই প্রশ্নেই নতুন করে সরগরম ক্রিকেটমহল।...

তালিবান আর বিজেপির পার্থক্য নেই: বাংলা-বিরোধীদের তোপ অভিষেকের

নির্বাচনের আগে বাংলায় এসে প্রতিদিন হাজারো প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপির পরিযায়ী নেতারা। আদতে বিজেপি যে বাংলা বিরোধী তা বিজেপি...

বিহারে মহিলাদের থেকে টাকা ফেরত চাইছে বিজেপি! বিস্ফোরক অভিযোগ মমতার

নির্বাচনের আগে বাংলায় এসে প্রতিশ্রুতির ফোয়ারা ছোটাচ্ছে বিজেপি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের...