Saturday, June 13, 2026

এবার অভিন্ন কর্মসূচির ভিত্তিতে বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে লড়বে বাম-কং

Date:

Share post:

শুধুই ভোট-কেন্দ্রিক জোট নয়, সিপিএমের সঙ্গে বছরভর সখ্য বজায় রাখতে ‘অভিন্ন ন্যূনতম কর্মসূচি’ তৈরি করছে প্রদেশ কংগ্রেস।

প্রদেশ সূত্রের খবর, এবার আর মুখে মুখে জোট নয়, বাম-কংগ্রেসের আনুষ্ঠানিক আলোচনার ভিত্তিতেই জোট হবে। কত দিনে এই অভিন্ন ন্যূনতম কর্মসূচি বা ‘কমন মিনিমাম প্রোগ্রাম’ তৈরি করা সম্ভব হবে, তা এখনও অজানা। আগামীকাল, শনিবার প্রদেশ কংগ্রেস বিধান ভবনে দু’দিনের ‘ওয়ার্কশপ’ করছে। এই ওয়ার্কশপ বা কর্মশালাতে বিষয়টি আলোচনা হবে। তবে উৎসবের দিন পার হলেই বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে যৌথ লড়াইয়ে নামতে চাইছে বাম-কংগ্রেস নেতারা। সেজন্যই ‘কমন মিনিমাম প্রোগ্রাম’ তৈরি করা প্রয়োজন বলে প্রদেশ কংগ্রেস মনে করছে। সিদ্ধান্ত হয়েছে, কোনও একপক্ষ বসে এই ‘প্রোগ্রাম’ তৈরি করবে না। তার আগে আলোচনা হবে দু’পক্ষের মধ্যে।

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...