Sunday, April 5, 2026

আজ দুপুরে ৫দিনের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আজ ৫দিনের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী। দুপুরের বিমানে বাগডোগরায় নেমে সোজা যাবেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে। বিজয়া সম্মিলীর অনুষ্ঠানের মোড়কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করার কথা রয়েছে ওই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের পর আজ আর তাঁর কোনও কর্মসূচি নেই।

কাল, মঙ্গলবার দুপুর একটায় তিন জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা থাকবেন। বিকেলে কার্শিয়াঙের উদ্দেশ্য রওনা হবেন। রাত কাটাবেন সার্কিট হাউসে। বুধবার সেখানেই দার্জিলিঙ ও কালিম্পঙ জেলার কর্তাদের সঙ্গে বৈঠক। বৃহস্পতিবার সেখানেই থাকবেন। মূলত পায়ে হেঁটে জনসংযোগ চলবে। শুক্রবার কার্শিয়াঙ থেকেই বাগডোগরা বিমানবন্দরে ফিরবেন। সন্ধ্যায় কলকাতায় ফিরবেন।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...