Friday, March 20, 2026

সৌরভের আমন্ত্রণ গ্রহণ করে ইডেনে আসছেন শেখ হাসিনা

Date:

Share post:

ভারত-বাংলাদেশ ঐতিহাসিক টেস্টে ইডেন গার্ডেন্সের ভিভিআইপি বক্সে পাশাপাশি দেখা যেতে পারে হাসিনা-মোদি-মমতাকে!

বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর ভারত-বাংলাদেশের ঐতিহাসিক টেস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ইডেন গার্ডেন্সে ভারত-বাংলাদেশ টেস্ট দেখতে আসছেন শেখ হাসিনা। ওই একই দিনে ইডেনে আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। একই সঙ্গে ইডেনে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 22-26 নভেম্বর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট। দুই দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতেই হবে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলকাতায় আসার বিষয়টি কনফার্ম করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতর থেকেও। 2001 সালে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। সেই টেস্ট ম্যাচে খেলা দুই দেশের ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হবে ইডেন গার্ডেন্সে টেস্টে। একই সঙ্গে সকলকে সংবর্ধিত করা হবে বলে সোমবার জানিয়েছেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

Related articles

আইপিএলের আগে পন্থকে কড়া বার্তা গোয়েঙ্কার? তারকা পেসারকে নিয়ে সমস্যায় দিল্লি

২০২৫ সালের আইপিএলের নিলামে রেকর্ড দাম দিয়েই ঋষভ পন্থকে (Rishabh Pant )নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka )দল লখনউ।...

বিজেপির ‘অস্ত্র’ কমিশন, কারসাজি ভাঙবে বাংলা: মমতার লড়াইকে সমর্থন জানিয়ে পোস্ট ওমর-কেজরিওয়ালের  

নির্বাচন কমিশনের তুঘলকি আচরণের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমোর লড়াইয়ে পাশে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) ও দিল্লির প্রাক্তন...

গ্যাস সংকটের জের, বন্ধ নিউ মার্কেটের শতাব্দী প্রাচীন নাহুমস!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে টান পড়েছে রান্নার গ্যাসে। যার জেরে বন্ধ হয়েছে কলকাতার একাধিক রেস্তরাঁর বিভিন্ন পদ। এবার...

বোলিং নিয়ে চিন্তা কমল নায়ারের, পাথিরানাকে নিয়ে রইল বিরাট আপডেট

আইপিএল শুরুর আগেই পাথিরানাকে(Matheesha Pathirana )স্বস্তি কেকেআর শিবিরে। শ্রীলঙ্কান পেসার দ্রুত ফিট হয়ে উঠছেন। শ্রীলঙ্কান পেসারের ফিটনেস টেস্ট...