Wednesday, June 10, 2026

ভারতে আসবে বাংলাদেশ, আশাবাদী সৌরভ

Date:

Share post:

11 দফা দাবি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছেন প্রতিবেশী দেশের প্রায় 54 জন ক্রিকেটার। রীতিমতো ধর্মঘটের জুতোয় পা গলিয়েছেন শাকিব, তামিম, মুশফিকুররা। পরিস্থিতি ধীরে ধীরে ভয়ানক আকার নিচ্ছে, দাবি সে দেশের ক্রিকেট বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে ঘোর অনিশ্চয়তার মুখে টিম বাংলাদেশের আসন্ন ভারত সফর।

যদিও শাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশী ক্রিকেটারদের বিদ্রোহ নিয়ে বিশেষ ভাবছেন না বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, টেস্ট ও টি-20 সিরিজ খেলতে যথাসময়ে ভারতে পৌঁছবে বাংলাদেশ। কিন্তু প্রতিবেশী দেশের ক্রিকেটমহল যখন তোলপাড় এই বিদ্রোহের ফলে, তখন এতটা নিশ্চিত ভাবে শাকিবদের ভারত সফর সম্পর্কে নিশ্চিত হচ্ছেন কী করে সৌরভ ? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কি কথা হয়েছে বিসিসিআই সভাপতির ? সৌরভ কিন্তু সাফ বলছেন, “আমার সঙ্গে বিসিবি-র কথা হয়েছে। যদিও এটি ওদের অভ্যন্তরীণ বিষয়, তবুও আমি মনে করি, ভারতে আসবে বাংলাদেশ।”

আসলে আগামী 21 নভেম্বর কলকাতায় আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর 22 নভেম্বর থেকে ইডেনে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। ক্রিকেটের নন্দনকাননে ওই ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। নরেন্দ্র মোদি, মমতা বান্দ্যোপাধ্যায়দের কাছেও পৌঁছেছে আমন্ত্রণপত্র। বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে ম্যাচে হাজির থাকার কথা, সেই ম্যাচ কি শেষ পর্যন্ত খেলবে না বাংলাদেশ! এই ‘হাইভোল্টেজ অঙ্ক’-ই হয়তো ঘুরছে মহারাজের মাথায়। 2001 সালে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ দিয়েই অধিনায়কত্ব শুরু করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ম্যাচে খেলেছিলেন, বাংলাদেশের এমন দুই ক্রিকেটারকেও ইডেনে আনার চেষ্টা করছে সিএবি।

Related articles

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...

বিকেলেই আঁধার নামল মহানগরে! তুমুল ঝড়-বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরমের পর অবশেষে বুধবার বিকেলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। এদিন...

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...