Saturday, April 4, 2026

তিহার জেলে বন্দি শিবকুমারকে দেখে এলেন সোনিয়া গান্ধি

Date:

Share post:

তিনি ছিলেন দলের মুশকিল আসান, বিপদের ত্রাতা। কর্ণাটকে কংগ্রেস-জেডিএস সরকার গড়াই হোক বা গুজরাটে রাজ্যসভা নির্বাচন, কংগ্রেস বিধায়ক ভাঙানো আটকাতে তাঁর হোটেলই হয়েছে দলের নিরাপদ কৌশল-কেন্দ্র। কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী ও প্রভাবশালী কংগ্রেস নেতা ডি কে শিবকুমার এখন ইডির জালে আটকে দিল্লির তিহার জেলে বন্দি। তাঁর বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগ এনে তদন্ত করছে ইডি। বুধবার সেই শিবকুমারকে দেখতেই তিহার গেলেন স্বয়ং সোনিয়া গান্ধি। কংগ্রেস সভানেত্রী সোনিয়ার সঙ্গে ছিলেন অম্বিকা সোনি ও শিবকুমারের সাংসদ ভাই। দুদিন আগে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীও জেলবন্দি কংগ্রেস নেতার সঙ্গে দেখা করে আসেন।

সোনিয়া তাঁর দলের অন্যতম নির্ভরযোগ্য সৈনিক শিবকুমারকে আত্মবিশ্বাসী থেকে লড়াই করার কথা বলেন বলে জানা গিয়েছে। বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলে উল্লেখ করেন সোনিয়া। বলেন, ওরা হেনস্থা করার চেষ্টা করবে। কিন্তু আমাদের আত্মবিশ্বাস নিয়ে লড়তে হবে।

আরও পড়ুন-হরিয়ানায় কি পালাবদল? ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...