Tuesday, June 23, 2026

ফের কেন্দ্রের স্বীকৃতি আদায় রাজ্যের

Date:

Share post:

ফের কেন্দ্রের স্বীকৃতি আদায় করল রাজ্য। গ্রামোন্নয়নে ভালো কাজ করার জন্য বাংলার চারটি গ্রাম পঞ্চায়েত, দুটি পঞ্চায়েত সমিতি এবং বীরভূম জেলা পরিষদকে পুরস্কৃত করতে চলেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কারের জন্য রাজ্য পঞ্চায়েত দফতরকে চিঠি দিয়ে একথা জানানো হয়েছে।

পুরস্কার হিসেবে জেলা পরিষদ পাচ্ছে ৫০ লক্ষ টাকা। পঞ্চায়েত সমিতি ২৫ লক্ষ এবং গ্রাম পঞ্চায়েতগুলি ১৫ লক্ষ টাকা পাচ্ছে। এই টাকা উন্নয়নের কাজে লাগবে।

বর্ধমানের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত পরিচ্ছন্নতার জন্য পুরস্কার পাচ্ছে। ইলামবাজার গ্রাম পঞ্চায়েত পুরস্কৃত হচ্ছে রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধি করার জন্য। এছাড়াও শিশুদের জন্য সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য ‘চাইল্ড ফ্রেইন্ডলি গ্রাম পঞ্চায়েত অ্যাওয়ার্ড’ পাচ্ছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির সরবেরিয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েত।

আরও পড়ুন – রাজ্যপালকে কেন্দ্রীয় নিরাপত্তা কেন? কেন্দ্রের কাছে জানতে চেয়েছে নবান্ন

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...