Friday, March 27, 2026

দ্বিতীয় হুগলি সেতুতে কালীপুজো!

Date:

Share post:

হুগলির বাসিন্দাদের কলকাতায় যাতায়াত করতে গেলে অনেক সময়ই পেরোতে হয় বিদ্যাসাগর সেতু অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু। কিন্তু জেলার এমন অনেক প্রান্তিক মানুষ আছেন যাঁরা হয়তো এখনও সেই সেতু দেখেননি। গঙ্গা পেরিয়ে শহর দেখা হয়নি তাঁদের। সেজন্য অভিনব উদ্যোগ নিয়েছে হুগলির পলবার মহানাদ অ্যাথেলেটিক ক্লাব। তাদের এবারের কালীপুজোর মণ্ডপ দর্শন করতে হলে যেতে হবে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে। অর্থাৎ বিদ্যাসাগর সেতুর অনুকরণেই মণ্ডপের প্রবেশদ্বার তৈরি করেছেন উদ্যোক্তারা।

শনিবার পুজো উদ্বোধন করেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক রহিম নবি সহ বিশিষ্টজনেরা। ইতিমধ্যেই দর্শনাথীদের ভিড় জমছে মহানাদ অ্যাথেলেটিক ক্লাবের পুজোয়।

Related articles

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...