Friday, March 27, 2026

আলোয় ভাসছে বাংলা, সন্ধ্যা নামলেই কালীপুজোর মাহেন্দ্রক্ষণ

Date:

Share post:

আজ আলোয় ভাসার দিন। আজ কালীপুজো। কার্তিক মাস, অমাবস্যা তিথি। সকাল থেকে কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠে ভিড়, ভক্তদের ঢল, তিলধারণের জায়গা নেই।

দুষ্টের দমন, শিষ্টের পালন, এটাই কালীপুজোর সার কথা। কালী আবার অসংখ্য নামে পরিচিত — মহাকালী, রক্ষাকালী, সিদ্ধকালী, শ্মশানকালী, দক্ষিণকালী, গুণকালী ও ভদ্রকালী।

কালীর জন্মের ইতিহাস কী? শাস্ত্রে বলা হচ্ছে, দেবতা-অসুরদের যুদ্ধ। পরাজিত দেবতারা। এবার দেবতারা বসেন প্রার্থনায়। তখন ভগবতী পার্বতীর দেহকোষ থেকে দেবী কৌশিকীর আবির্ভাব। ভগবতী কৃষ্ণবর্ণ ধারণ করেন বলে নাম কালী বা কালিকা।

এই পুজো বঙ্গদেশে প্রথম চালু করেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। সময়টা কেউ বলেন ১৫০০-১৬০০ শতক, কেউ নির্দিষ্ট করে বলেন ১৭৭৭। তিনি নাকি স্বপ্নাদিষ্ট হয়ে কালীর রূপ দেন। যেহেতু দুষ্টের দমন, অন্ধকার থেকে আলোয় প্রবেশ, তাই এর মধ্যে এসেছে আলোর রোশনাই। শনিবার থেকেই আলোর রোশনাই। আর আজ, রবিবার সকাল থেকে ঢাক-কাঁসর ঘন্টায় বাংলা মেতেছে। সকাল থেকে উপোস। সন্ধ্যায় পুজো। বাঁকুড়া থেকে বালি, চেতলা থেকে চাঁদনি, অনেকেই থিম করেছে। চেতলায় দশ মাথার কালী যেমন নতুনত্ব, তেমনি থিমের দিক দিয়ে মানিকতলার তরুণ সঙ্ঘের ইস্টবেঙ্গলের শতবর্ষ থিম, না দেখলে মিস করবেন।

Related articles

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...