Saturday, April 4, 2026

রাজ্যপালের কাছে আলাদাভাবে শিবসেনা-বিজেপি

Date:

Share post:

হরিয়ানায় নির্দল ও জেজেপি-কে সঙ্গে নিয়ে সরকার গড়তে পারলেও, মহারাষ্ট্র নিয়ে এখনও দোলাচলে বিজেপি। মুখমন্ত্রী পদ নিয়ে টানাপোড়েন চলছেই। মুখ্যমন্ত্রী নির্বাচনে ৫০-৫০ ফর্মুলার দাবিতেই অনড় শিবসেনা। কিন্তু এই ফর্মুলাতে রাজি নয় গেরুয়া শিবির। সেই কারণে সোমাবার দেবেন্দ্র ফড়নবিশ ও শিবসেনা নেতা দিবাকর রাও আলাদা ভাবে দেখা করলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংহ কোষয়ারীর সঙ্গে।

সকাল সাড়ে ১০টায় রাজভবনে যান শিবসেনার নেতা দিবাকর রাবতে। বেরিয়ে তিনি জানান, দিওয়ালির শুভেচ্ছা জানাতেই গিয়েছিলেন তিনি। তাঁদের মধ্যে রাজনৈতিক কথা হয়নি বলেও দাবি করেন দিবাকর রাতবে। তিনি বেরিয়ে আসার আধ ঘণ্টা পরেই বিজেপির তরফে রাজ্যপালের সঙ্গে দেখা করেন দেবেন্দ্র ফড়নবিশ।

আরও পড়ুন – মদের গন্ধ সহ্য হয় না তার, রেগে মাহুতকে প্রাণেই মেরে দিল কুনকি হাতি

এইভাবে আলাদা ভাবে জোটসঙ্গীরা রাজ্যপালের সঙ্গে দেখা করায় জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে বিজেপি সূত্রে খবর, শিবসেনার দাবির কাছে এখনই মাথা নত করবে না তারা। এই পরিস্থিতিতে শিবসেনার সঙ্গে জোট না হলে ১৩ জন নির্দল বিধায়ক ও এনসিপির সমর্থন প্রয়োজন গেরুয়া শিবিরের। এদিকে, রবিবার সেনার মুখপত্র ‘সামনা’-য় দলের মুখ্য সচেতক দাবি করেছেন, ক্ষমতার রাশ তাঁদের হাতেই রয়েছে। দীপাবলির পরে মহারাষ্ট্রে কবে সরকার গঠন হয় সেটাই দেখার।

আরও পড়ুন – ফের তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...