Saturday, June 27, 2026

যোগীর রাজ্যে পরপর কীর্তি, বোনের অপমান রুখতে প্রতিবাদী দাদাকে কুপিয়ে খুন

Date:

Share post:

সন্ন্যাসী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যরাজের রাজ্যেই একের পর এক ঘটনা। অথচ ভ্রূক্ষেপ নেই প্রশাসনের। বোনকে উত্ত্যক্ত করায় প্রতিবাদী দাদাকে কুপিয়ে খুন করল এক যুবক। উত্তরপ্রদেশের শামলি জেলার কৈরানার ঘটনা। আক্রান্ত ভিকি নামের ও-ই যুবক দিল্লির হাসপাতালে তিনদিন লড়াই করার পর মঙ্গলবার মারা যায়। অনুজ কুমার নামে এক যুবক গ্রেফতার হয়েছে।

ভিকির বোন কৈরানার একটি কলেজের ছাত্রী। অনুজ তাকে যাতায়াতের পথে বিরক্ত করত। বিরক্ত হয়ে খুড়তুতো দাদা ভিকির সাহায্য চায়। একদিন বোনের কলেজে গিয়ে অনুজকে ধমকেও আসে ভিকি। এরপর পাল্টা অনুজ প্রতিশোধের পথ খুঁজতে থাকে। গত সপ্তাহে ভিকিকে রাস্তায় একা পেয়ে ছুরি দিয়ে হামলা চালায়। এলোপাথাড়ি হামলায় রক্তাক্ত ভিকি লুটিয়ে পড়ে। স্থানীয় হাসপাতাল থেকে তাকে দিল্লির সফদরজং হাসপাতালে ভিকিকে আনা হয়। কিন্তু টানা তিনদিন যমে-মানুষে লড়াইয়ের পর ভিকির মৃত্যু হয় মঙ্গলবার সকালে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...