Saturday, March 21, 2026

বাজিমাত সৌরভের, ভারতের মাটিতে গোলাপি বলে প্রথম দিন-রাতের টেস্ট ইডেনেই

Date:

Share post:

জগমোহন ডালমিয়ার পর বাংলা থেকে আবার বোর্ড সভাপতি। ফের সোনায় সোহাগা। বাংলা ক্রিকেটে ফের ফিরবে ডালমিয়া জামানার রমরমা। যেমনটা ভাবা হয়েছিল, ঠিক তেমনটাই হলো। বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই চমক দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের মাটিতে গোলাপি বলে নৈশালোকে প্রথম টেস্ট ম্যাচটি হবে ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেন গার্ডেনে। আগামী ২২ নভেম্বর সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে কলকাতায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ১৪ নভেম্বর ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল।

ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ইতিবাচক আলোচনার পর নতুন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেটের নন্দন-কানন ইডেনে দ্বিতীয় টেস্টটি গোলাপি বলে (দিন-রাত) খেলার প্রস্তাব দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এবং সৌরভের সেই প্রস্তাবে মঙ্গলবার “হ্যাঁ” করলো বিসিবি।

যদিও সৌরভের প্রস্তাবে শুরুতেই সায় ছিল না বাংলাদেশের।কারণ, এই প্রথমবারের মতো কলকাতার ইডেন গার্ডেনে টেস্ট খেলতে আসছে বাংলাদেশ। ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে দিবারাত্রির টেস্ট আয়োজন করতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিবিকে এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটু সময় নিচ্ছিল বিসিবি। একে তো ভারতের মতো শক্ত প্রতিপক্ষ, তার ওপর গোলাপি বলের ক্রিকেটে এখনও হাতেখড়ি হয়নি বাংলাদেশের। তবে শেষ পর্যন্ত সব দ্বিধা ঝেড়ে ফেলে বিসিসিআইয়ের প্রস্তাবে রাজি হয়েছে বিসিবি। কলকাতাতেই প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ।

এর আগে মঙ্গলবার বিসিবিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। দিনরাতের টেস্ট খেলার ব্যাপারে সিদ্ধান্তের ভার পুরোপুরি খেলোয়াড়দের ওপরেই ছেড়ে দিয়েছিল বিসিবি। ডমিঙ্গো জানিয়েছেন, সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...