Thursday, June 11, 2026

সন্ধান দিয়েছিল বাগদাদি-র, পুরস্কৃত হবে সেনা-কুকুর

Date:

Share post:

ডেল্টা বাহিনীর সঙ্গে পাল্লা দিয়ে লড়েছিল সেও। আইএস প্রধান আবু বকর আল বাগদাদিকে তাড়া করে অন্ধকার, আঁকাবাঁকা সুড়ঙ্গের মধ্যেই সেনাদের পথ দেখিয়েছিল। বেলজিয়ান ম্যালিনয়েস জাতের সেই সেনা-কুকুরকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন।

বাগদাদিকে ধরতে সুড়ঙ্গের মধ্যে একা ছুটে গিয়েছিল ওই সেনা-কুকুর। তাকে দেখেই ভয়ে কেঁদে উঠেছিল সুড়ঙ্গে থাকা তিন শিশু। এরপরেই বিস্ফোরণ ঘটায় আইএস প্রধান। আত্মঘাতী বিস্ফোরণে সামান্য জখম হলেও, সে দিব্বি স্বতঃস্ফূর্ত আছে বলে সেনা সূত্রে খবর।

এদিকে যখন তাকে পুরস্কৃত করার কথা ভাবছে প্রশাসন, তখন সেই সেনা-কুকুরকেই টার্গেট করছে আইএস জঙ্গিরা। সেই কারণে তার নাম, পরিচয় সামনে আনেনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক। নিরাপত্তাও বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
২০১১ সালেও আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে খতম করার সময় এক বেলজিয়ান ম্যালিনয়েসকে কাজে লাগিয়েছিল মার্কিন নেভি সিল। তার নাম ছিল কায়রো।

আরও পড়ুন-দু’টি অন্তর্বাস ধরিয়ে দিল বাগদাদিকে! হ্যাঁ, ঠিক সেটাই

 

Related articles

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...