Sunday, April 12, 2026

দীর্ঘদিন বেপাত্তা কাউন্সিলর, রত্নার আবেদনে এলাকা পরিদর্শন করলেন ডেপুটি মেয়র

Date:

Share post:

বেহালা পর্ণশ্রী এলাকার ১৩১ নম্বর ওয়ার্ড ঘুরে দেখলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। যে সমস্ত ফাঁকা জমিতে জঙ্গল হয়ে রয়েছে, সেই জমিগুলো খতিয়ে দেখলেন এবং জানালেন এই ফাঁকা জমিগুলো পরিষ্কার করে এগুলো পার্ক বা খেলার মাঠ তৈরি করে দেওয়া হবে।

ডেপুটি মেয়র-এর সঙ্গে ছিলেন ছিলেন রত্না চট্টোপাধ্যায়। রত্নাদেবী বলেন, এলাকার কাউন্সিলর দীর্ঘদিন অনুপস্থিত থাকায় তিনি অতীন ঘোষকে ডেকে এই এলাকার অসুবিধার কথা জানান। এবং সেই ভিত্তিতেই অতীন ঘোষ এদিন এলাকা পরিদর্শন করতে আসেন । কাউন্সিলর অনুপস্থিত থাকা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলেও জানান অতীন ঘোষ।

উল্লেখ্য, এই এলাকার দীর্ঘদিনের কাউন্সিলর কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-জঙ্গিদের টার্গেট এবার বিরাট কোহলি, নিরাপত্তা বাড়লো টিম- ইন্ডিয়া’র

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...