Sunday, April 12, 2026

রাতে হুমকি, সকালে রেললাইনে নিথর দেহ- চাঞ্চল্য নিমতায়

Date:

Share post:

রাতে হুমকি, সকালে ব্রিজের নীচে দেহ উদ্ধার- ঘটনায় চাঞ্চল্য ছড়াল নিমতায়। বেলঘড়িয়া সিআর ব্রিজের নীচে রেললাইন মৃতদেহটি উদ্ধার হয়। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে নিমতার ২৮ নম্বর ওয়ার্ডের এমএম সরণিতে তাপস পালের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। তাপসকে না পেয়ে বাড়ির লোকজনকে অকথ্য গালিগালাজ করে। এমনকী, তাপসকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ। বাড়ির দোতালার ঘরে ইট ছোড়া হয়। এরপরেই বুধবার সকালে, ব্রিজের নীচে রেললাইন থেকে উদ্ধার হয় তাপসের দেহ। ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে পাল পরিবার।

আরও পড়ুন-সাকিবের পাশে দাঁড়ালেন হাসিনা

 

Related articles

বিহারে মহিলাদের থেকে টাকা ফেরত চাইছে বিজেপি! বিস্ফোরক অভিযোগ মমতার

নির্বাচনের আগে বাংলায় এসে প্রতিশ্রুতির ফোয়ারা ছোটাচ্ছে বিজেপি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের...

আগামী বছরও SIR হবে না গ্যারান্টি কি? সারাভারত ডিলিটেড ভোটারদের সংগঠন গড়ার পরামর্শ পরাকলার

এর আগেও SIR হয়েছে। কিন্তু সেখানে কোনও সমস্যা হয়নি। নথি নিয়ে ছোটাছুটি করতে হয়নি সাধারণ মানুষকে। কিন্তু এবারের...

আশা নেই, স্মৃতিচারণায় তারকারা

রবিবার সকালে ভারতীয় সঙ্গীত জগতে নক্ষত্রপতন। না ফেরার দেশে চলে গেছেন প্রবাদপ্রতিম গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle)। মুম্বইয়ের...

বৈঠকে অনুমতি দিচ্ছিল না! কমিশনের মহিলা-হয়রানি, কাঞ্চন-জায়ার অসম্মানে সরব মমতা

নির্বাচনের আগে রাজ্যে যেভাবে প্রশাসনিক ও পুলিশের শীর্ষ থেকে নিচুস্তর পর্যন্ত বদল করেছে নির্বাচন কমিশন, তা যে নির্বাচনে...