Saturday, March 21, 2026

টানা ১৭দিন পুজোর ছুটি রাজ্য সরকারি কর্মীদের

Date:

Share post:

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। এবার এক লাফে পুজোর টানা ছুটির প্রাপ্তি ঘটছে তাঁদের। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে জানিয়ে দিলেন আগামী বছরের পুজোর ছুটির খতিয়ান। আগামী পুজোতে ১৭-৩১ অক্টোবর পর্যন্ত টানা ছুটি পাবেন সরকারি কর্মীরা। অর্থাৎ টানা ১৭দিন ছুটি। রাজ্যে সরকারি কর্মীদের টানা এতদিন ছুটি এই প্রথম। ফলে খুশির হাওয়া কর্মীমহলে। কেন এই টানা ছুটি তা ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আসলে মানুষের মস্তিষ্কের বিশ্রাম দরকার। ৩৬৫ দিন কাজ করতে গেলে মানুষের ছুটি তো দরকারই। তবে অন্যদের তুলনায় আমি বোধহয় একটু বেশি ছুটি দিই। হোক, সহকর্মীদের কথা তো ভাবতেই হবে। উল্লেখ্য, এ বছর সরকারি দফতরে ছুটি ছিল ২-১৫ অক্টোবর পর্যন্ত। অর্থাৎ ১৪দিন। পরে কালীপুজো ও ভাই ফোঁটার ছুটি। এই ছুটিই মুখ্যমন্ত্রী একসঙ্গে করে দিয়ে টানা ছুটি করে দিলেন। বৃহস্পতিবারই ছুটির পর সরকারি অফিস খুলেছিল। আর সেইদিনই ফের খুশির ছুটির খবর। স্বভাবতই কর্মী মহলে খুশির হাওয়া।

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...