Sunday, March 22, 2026

রাস্তায় বেরলেই শ্বাসকষ্ট-চোখ জ্বালা, রাজধানীতে স্বাস্থ্য জরুরি অবস্থা

Date:

Share post:

এ বছরের মতো উৎসব প্রায় শেষের পথে। এবার কাজে ফেরার পালা। কিন্তু রাজধানীর রাজপথে বেরতে পারছেন না আমআদমি। বাড়ি থেকে বেরোলেই চোখ, গলা জ্বালা করছে। বাইরে বেশিক্ষণ থাকলেই শুরু হচ্ছে শ্বাসকষ্ট, কাশি। পরিস্থিতি এমনই যে, গত পাঁচদিন ধোঁয়াশায় মোড়া রাজধানীর আকাশে সূর্যের দেখাও মেলেনি সেভাবে। পরিস্থিতির প্রেক্ষিতে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা কার হয়েছে। দুপুরে দিল্লি ও সংলগ্ন এলাকার বায়ুর গুণগত মানের সূচক ৪৮০ থেকে ৫৪০-এর মধ্যে ঘোরাফেলা করছে। একে ভেরি পুওর বলে মত বিশেষজ্ঞদের। আগে থেকেই দূষণ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ব্যবস্থা নিলেও, তা যে কোনও কাজে আসেনি তা দিল্লির দূষণচিত্র থেকেই স্পষ্ট।

আরও পড়ুন – আইনকে বুড়ো আঙুল, বেলা বাড়তে রবীন্দ্র সরোবরে ছটের প্রস্তুতি তুঙ্গে

হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান ও উত্তরপ্রদেশে ফসলের গোড়া পোড়ানোর জেরেই দিল্লির এই দূষণ বলে অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। অনেকবার পড়শি রাজ্যগুলিকে বলা হলেও তা বন্ধ করা হয়নি বলে উষ্মা প্রকাশ করেন তিনি।

দিল্লিতে ৫ নভেম্বর থেকে স্কুল বন্ধের পাশাপাশি ভিন রাজ্য থেকে আসা ট্রাকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ছটপুজোয় বাজি না ফাটানোর জন্যও অনুরোধ করেছে দিল্লি সরকার। পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও। এই মুহূর্তে বৃষ্টিই এই দূষণ নিয়ন্ত্রণ করতে পারে বলে মত পরিবেশ বিশেষজ্ঞদের।

আরও পড়ুন – বিজেপির বিরুদ্ধে এবার হমকির অভিযোগ শিবসেনার

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...