Saturday, June 27, 2026

মোদিকে অস্বস্তিতে ফেলে দিলেন জার্মান চ্যান্সেলর

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অস্বস্তিতে ফেলে দিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। নয়াদিল্লির সঙ্গে দীর্ঘ বাণিজ্যিক বৈঠক এবং নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জার্মান চ্যান্সেলর বললেন, কাশ্মীরের পরিস্থিতি অত্যন্ত নড়বড়ে। সেখানকার উন্নতি প্রয়োজন। যদিও দুই নেতার বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে বলা হয়, বাণিজ্যিক এবং কৌশলগত দিক থেকে দুই দেশই সমন্বয় বাড়াবে এবং সীমান্তে সন্ত্রাসবাদেরও নিন্দা করা হয়। কিন্তু বিদেশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই মধুচন্দ্রিমায় বাদ সাধলেন ম্যাডাম মর্কেল।

কাশ্মীরের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর জার্মানি বলেছিল, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়, এর মধ্যে তৃতীয় পক্ষের মাথা গলানো উচিত নয়। যদিও জার্মানির বিরোধী নেতারা কাশ্মীরে সমস্ত বিধিনিষেধ তুলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার পক্ষে ওকালতি করেন। এরপর শুক্রবারের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী ৩৭০ ধারা নিয়ে সরকারের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তা সত্ত্বেও জার্মান চ্যান্সেলরের এই বক্তব্য খুশি নয় সাউথ ব্লক।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...