Sunday, April 12, 2026

সেরা হওয়ার চেষ্টায় পঞ্চম আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব

Date:

Share post:

আচার্য জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ও মেঘনাথ সাহাদের বাংলায় এবার বসতে চলেছে পঞ্চম আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের উদ্যোগে 5 থেকে 8 নভেম্বর বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে বসবে বিজ্ঞান উৎসবের এই আসর। সায়েন্স সিটিতে হবে বিজ্ঞান মেলা ও প্রদর্শনী। এই বছরের থিম ‘রাইসেন ইন্ডিয়া’। এই অনুষ্ঠানের সেরা আকর্ষণ তরুণ বিজ্ঞানীরা। উৎসবে যোগ দেবে কমপক্ষে আড়াই হাজার ছাত্রছাত্রী। আসার কথা আছে ইসরোর প্রধান কে শিবেনের।

প্রয়োগ ভিত্তিক গবেষণা এবং রোজকার জীবনে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ তুলে ধরবেন গবেষকরা।
প্রথম দিনের আলোচনায় থাকবে জ্যোতির্পদার্থবিদ্যা। আলোর প্রতিফলন থেকে ব্ল্যাক হোল সবকিছুই আলোচনায় উঠে আসবে। অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্স যে বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু আলোর পথ দেখিয়েছিলেন বিজ্ঞান উৎসবের প্রথম দিনটি হবে তাঁকে স্মরণ করে।
দ্বিতীয় দিনের আকর্ষণ ইলেকট্রনিক্স এবং অপটিক্যাল সায়েন্স। কসমেটিক ওয়েব বা মহাজাগতিক বিকিরণ নিয়েও আলোচনা হবে দ্বিতীয় দিনে। আলোচিত হবে সি ভি রমন ও সত্যেন্দ্রনাথ বসুর তত্ত্ব।
7 নভেম্বর, তৃতীয় দিন আলোচনা হবে বেতার তরঙ্গ নিয়ে। বিশ্বের যে তিনজন তারবিহীন টেলিগ্রাফ যন্ত্রের উদ্ভাবনে পথ দেখিয়েছিলেন, তার অন্যতম এই বাংলার আচার্য জগদীশচন্দ্র বসু। তাঁর আবিষ্কার নিয়েই তৃতীয় দিনের আলোচনা।
চতুর্থ অর্থাৎ শেষদিন আলোচনার বিষয় ডিএনএ। জীববিদ্যার গবেষণায় ডিএনএ এক নতুন অধ্যায় খুলে দিয়েছে।


চারদিনের এই আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব ঘিরে এখন সাজো সাজো রব। আলোচনার পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন ফিল্ম দেখানোরও পরিকল্পনা রয়েছে।

Related articles

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...