Friday, March 27, 2026

সুন্দরবনে পুরস্কৃত পুলিশ

Date:

Share post:

হিঙ্গলগঞ্জে বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে ভিলেজ ও সিভিক পুলিশ কাজের দক্ষতায় পুরস্কৃত হল। যেভাবে তাঁরা দুর্গাপুজো, কালীপুজোয় সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের নিরাপত্তা সুরক্ষিত করেছেন, তার জন্যেই এই পুরস্কার। একই সঙ্গে পুরস্কৃত করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের। উপরস্থিত ছিলেন পুলিশ সুপার কংকরপ্রসাদ বারুই, অতিরিক্ত পুলিশ সুপার চন্দন ঘোষ, হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আধিকারিক সিদ্ধার্থ মণ্ডল, স্থানীয় বিধায়ক দেবেশ মণ্ডল সহ রাজনৈতিক নেতৃত্ব।

সন্দেশখালিতে দুষ্কৃতীদের পিছনে ধাওয়া করতে গিয়ে মৃত্যু হয় এই ভিলেজ পুলিশ বিশ্বজিৎ মাইতির। এই নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক চাপানউতোরও। সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এখনও ভুলতে পারেননি এই ঘটনা। এরপরেই প্রশ্ন ওঠে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নিরাপত্তা না দিয়ে কেন ভিলেজ পুলিশকে দুষ্কৃতী ধরতে নিয়ে যাওয়া হল? সন্দেশখালির পাশের ব্লক হিঙ্গলগঞ্জে গ্রিন ও ভিলেজ পুলিশকে পুরস্কৃত করে, তাঁদের পাশে থাকার বার্তা দিলেন। সন্দেশখালির হামলা একটা বিচ্ছিন্ন ঘটনা বলেও এদিন মন্তব্য করেন সকলে। এইসব ঘটনা অবিলম্বে বন্ধ করতে পুলিশ-প্রশাসন আরও কঠোর পদক্ষেপ করবে বলে আশ্বাস দেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।

আরও পড়ুন-হাওড়ায় ট্রেন থেকে পড়ে মৃত্যু কলেজ ছাত্রীর

 

Related articles

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...