Friday, June 5, 2026

ভূটানে ছুটি কাটাচ্ছেন বিরুষ্কা, ছবি ভাইরাল

Date:

Share post:

বাংলাদেশের বিরুদ্ধে ভারত খেললেও আপাতত বিশ্রামে বিরাট কোহলি। নেই তাঁর কোনও খেলার চাপ। একনাগাড়ে খেলে চলায় তাঁকে বাংলাদেশ সিরিজ থেকে ছুটি দেওয়া হয়েছে বা বলা ভাল তাঁর এই চাওয়াকে সম্মান জানিয়েছেম বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই আপাতত ছুটি কাটাছেন কোহলি। আর তার মধ্যে আজ, মঙ্গলবার তাঁর জন্মদিন। তাই ছুটির আনন্দ যে একেবারে পরিপূর্ণ, তা বলাই যায়।

তাই জন্মদিন পালনে বা ছুটি কাটাতে এখন বিরাটের ডেস্টিনেশন ভূটান। সঙ্গী স্ত্রী অনুষ্কা শর্মা। নিজেদের ঘোরার মুহূর্তের ছবি ইতিমধ্যেই ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে, একসঙ্গে বিরুষ্কা পোজ দিয়ে ছবি তোলার পাশাপাশি একটি বাছুরকে অনুষ্কা খাওয়াচ্ছেন।

আরও পড়ুন – শিষ্যের জন্মদিনে গুরুর শুভেচ্ছা, অভিনন্দন সচিনেরও

‘রব নে বনা দি জোরি’-র নায়িকা ছবিগুলির ক্যাপশনে লেখেন, ‘আমরা ট্রেকিং করতে করতে একটি ছোট্ট গ্রামে এসেছি। যেখানে একটা চার মাদের ছোট্ট বাহুরকে আমি খাওয়ালামও। তারপর সেই বাছুরের মালিকের বাড়িতে ওকে ছাড়তে গেলে তাঁরা আমাদের বলেন, যে যদি যমরা ক্লান্ত হই, তাহলে যেন একটু বিশ্রাম নিয়ে চা খেয়ে যাও।’ মুহূর্তের মধ্যে সেইসব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


আরও পড়ুন – গোলাপি টেস্টেই ভবিষ্যৎ দেখছেন সৌরভ

Related articles

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...