Thursday, June 18, 2026

পোখরানে হানিট্র্যাপে ২ ভারতীয় সেনা

Date:

Share post:

পাক সুন্দরীর সবুজ চোখের মোহে পড়ে সব গোপন তথ্য দিয়েছিলেন দুই ভারতীয় জওয়ান। আর জেরে গ্রেফতার করা হয় তাঁদের। পাকিস্তানি জঙ্গি সংগঠনকে ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ২ জওয়ানের বিরুদ্ধে। বুধবার সকালে সিবিআই ও কেন্দ্রীয় গোয়েন্দাদের যৌথ টিম রাজস্থানের যোধপুর স্টেশন থেকে তাঁদের গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে জয়পুরে যাওয়া হয়েছে।

সেনা সূত্র খবর, পাকিস্তানকে তথ্য পাচার করার অভিযোগ রয়েছে পোখরানে কর্মরত নায়ক রবি বর্মা ও বিচিত্র ভোরার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় এক মহিলার সঙ্গে যোগাযোগ হয় জওয়ানদের। পাকিস্তানে বসেই ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতেন ওই আইএসআই-এর মহিলা এজেন্ট। ওই পাক সুন্দরীর রূপে মশগুল ছিলেন। হানিট্র্যাপে পড়ে নিয়মিত সেনাবাহিনীর গোপন তথ্য মহিলাকে দিতেন রবি বর্মা ও বিচিত্র ভোরা। গোপন সূত্রে খবর পেয়ে দীর্ঘদিন ধরে তাঁদের উপর নজরদারি চলানো হচ্ছিল। তারপরই দুই জওয়ানকে গ্রেফতার করা হয়েছে বলে সেনা সূত্রে খবর। কী কী তথ্য পাচার করা হয়েছে, কে কে এর সঙ্গে জড়িত- তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন-ফের বিক্ষোভ-প্রতিবাদে নাজেহাল পথচারীরা

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...