Wednesday, June 17, 2026

ফের অবস্থান বিক্ষোভে প্রাথমিক শিক্ষকরা

Date:

Share post:

ফের নিজেদের দাবি নিয়ে রাজপথে প্রতিবাদে রাজ্যের প্রাথমিক শিক্ষকরা। বুধবার, যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির দিকে মিছিল করে যেতে চান বিক্ষোভকারীরা। লম্বা মিছিলের একপ্রান্ত যখন বাঘাযতীন মোড়ে, তখন শেষ প্রান্ত ছিল যাদবপুর এইটবি বাসস্ট্যান্ডের সামনে। বাঘাযতীন মোড়েই ব্যারিকেড করে রাস্তা আটকায় পুলিশ। সরে না গিয়ে সেখানেই বসে পড়েন শিক্ষক-শিক্ষিকারা।

গত জুলাই মাসে গ্রেড পে বাডা়নোর দাবি জানান প্রাথমিকের শিক্ষকরা। দাবি মেনে ২৬০০ টাকা থেকে প্রাথমিক শিক্ষকদের গ্রেড ৩৬০০টাকা করে রাজ্য সরকার। কিন্তু এবার দেখা দিয়েছে অন্য সমস্যা। প্রাথমিক শিক্ষক আন্দোলনকারীরা জানান, গ্রেড পে বাড়লেও পে-ব্যান্ডের ক্ষেত্রে কোনও পরিবর্তন হয়নি। ফলে বেতনের বেসিক বৃদ্ধি হয়নি। এতে প্রতিমাসে প্রাথমিক শিক্ষকরা হাতে কম টাকা পাচ্ছেন। এই নিয়ে এখনও শিক্ষামন্ত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন-গুজরাতিতে হলে, বাংলায় প্রশ্নপত্র নয় কেন? সরব অভিষেক

 

Related articles

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...